
মাজেদা এগ্রো
খামার থেকে সরাসরি, বিশ্বাসের সাথে
মাজেদা এগ্রো ঢাকা ভিত্তিক একটি কৃষি প্রতিষ্ঠান। গবাদিপশু পালন, মাছ চাষ, পোল্ট্রি ও ডিমসহ বিভিন্ন কৃষিপণ্য নিয়ে আমাদের কাজ।
আমরা বিশ্বাস করি, ভালো খাবারের শুরু ভালো খামার থেকে। তাই খামারের যত্ন থেকে শুরু করে আপনার দরজায় পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে আমরা মান আর স্বচ্ছতা বজায় রাখি।
আমাদের প্রথম অনলাইন সেবা ‘ডিম লাগবে?’ — যেখানে প্রতিদিনের প্রকাশিত দামে খামারের তাজা ডিম সহজেই বুক করা যায়। সামনে আরও পণ্য আসছে।
আমাদের লক্ষ্য
খামারের তাজা, নিরাপদ ও ন্যায্য দামের পণ্য সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া।
আমাদের স্বপ্ন
বাংলাদেশে বিশ্বস্ত ও আধুনিক কৃষি ব্র্যান্ড হিসেবে গড়ে ওঠা।
পণ্য, অর্ডার বা খামার সম্পর্কে যেকোনো প্রশ্নে আমাদের সাথে যোগাযোগ করুন।